হত্যা মামলার আসামী গ্রেপ্তারে নেই পিবিআইয়ে'র অগ্রগতি রাস্তায় দাঁড়িয়ে বাবার আহাজারি
ছেলে হত্যার এক বছর অতিবাহিত হলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরে মামলাটি তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত এজাহারভুক্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি তারা। এনিয়ে ছেলের হত্যাকারী আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ব্যানার হাতে রাস্তায় দাঁড়িয়ে মৃতের বাবার আহাজারি।
দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও নথিভুক্ত আসামীকে গ্রেপ্তার করতে ব্যর্থ প্রশাসন। ছেলের হত্যার বিচারের দাবী ও আসামীদের গ্রেপ্তারে প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় ও পরিবারের সদস্যদের মাঝে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরের চিলমারী হরিপুর সড়কের যান চলাচল বন্ধ করে প্রায় ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দাঁড়িয়ে নিহত জোবায়ের আমিনের বাবা আব্দুল জলিল বলেন, ছেলে হত্যার বিচার চেয়ে প্রেস বিফ্রিং করেছি, বিভিন্ন পত্রপত্রিকায় দিয়েছি, মানববন্ধন করেছি। আপনারা একটি আসামীকে গ্রেপ্তার করেন। আজকে নয় মাস হয় পিবিআইতে মামলা টা দিয়েছি এবং বিনয়ের সঙ্গে বলেছি আপনারা শুধু একটা আসামী ধরেন ৭ দিন লাগবে না, তিন দিন লাগবে না, তিন ঘন্টায় বের হয়ে আসবে কারা কেন? আমার ছেলেকে হত্যা করেছে। আমি এখনো বিনয়ের সাথে বলছি দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন।
মানববন্ধনে বক্তব্য বলেন, এত দিনেও হত্যা মামলার একটি আসামীকেও গ্রেপ্তার করা যায়নি? কয়েকদিন আগেও একই দাবি নিয়ে মানববন্ধন করেছি, আজকেও করছি। জোবায়ের আমিনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তারপর আসামীরা মিথ্যা নাটক সাজিয়েছে। সুতরাং দ্রুত আসামী গ্রেপ্তার না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের পুলিশ পরিদর্শক আবু সায়েম জানান, মামলা তদন্তাধীন আছে, আমরা এখনো ফাইনালি পোস্টমর্টেম রিপোর্ট পাইনি, পাবো হয়ত বা। আসামি তো এলাকায় নাই, আমরা চেষ্টা করতেছি।
প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই ব্রহ্মপুত্র নদে পরে নিখোঁজ হওয়ার এক দিন পর কলেজ ছাত্র জোবায়ের হোসেন আমিনের লাশ ভেসে ওঠে। বিকৃত লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। এরপর ওই বছরের ২১ জুলাই চিলমারী মডেল থানায় মো. সাইনান স্বচ্ছ (২১) ও মো. ইউসুফ আহম্মেদ জায়েদের (২১) নামে ও আরও ছয়-সাত অজ্ঞাত আসামি করে মামলা নথিভুক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২