ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২১ বিকাল ৫:৪

নরসিংদীর কান্দাইলে যাত্রীবাহী বাস ও কন্টেইনারবাহী ট্রেইলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও নারায়াণগঞ্জের সীমান্তবর্তী এলাকা কান্দাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সড়িয়ে নিলে যান চলাচল স্বভাবিক হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী শুভ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল নামক স্থানে বিপরীত দিক থেকে ঢাকাগামী কন্টেইনারবাহী ট্রেইলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন কমপক্ষে ১৫ জন। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত যনবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে আটক করা হয়েছে। মুখোমুখি সংঘর্ষে ‍একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

জামান / জামান

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা

পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন