বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা: ৭ আসামির ফাঁসি: ১৫ জনের যাবজ্জীবন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল আহমদ শুকুর হত্যা মামলায় ৭ জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার।
রায়ের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামাল হোসেন। তিনি জানান, মামলায় মোট ৩৪ জন আসামির মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড ও ১৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বাকিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মে চাউলধনী হাওর এলাকায় জমি দখল নিয়ে বিরোধের জেরে চৈতনগর গ্রামের ইব্রাহিম আলী সিজিলদের নিজ মালিকানাধীন জমিতে মাটি কাটতে থাকে সাইফুল ও তার বাহিনী। এ সময় বাধা দিতে গেলে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। হামলায় গুলিবিদ্ধ হয়ে শাহজালাল হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র সুমেল আহমদ শুকুর গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু ঘটে। এছাড়া সুমেলের বাবা ও চাচাসহ তিনজন গুলিবিদ্ধ হন।
ঘটনার ৩ দিন পর ৩ মে নিহত সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে বিশ্বনাথ থানায় ২৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট রেঞ্জের তৎকালীন ডিআইজি মফিজ উদ্দিন ও পুলিশ সুপার ফরিদ উদ্দিন। তদন্তে গাফিলতি ও আলামত নষ্টের অভিযোগে বিশ্বনাথ থানার তৎকালীন ওসি শামিম মুসা, এসআই নূর ও এসআই ফজলুল হককে ক্লোজড করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ২৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। যুক্তিতর্ক শেষে আদালত ৩০ জুলাই রায় ঘোষণা করেন। মামলার প্রধান আসামি ইংল্যান্ড প্রবাসী সাইফুল প্রায় সাড়ে তিন বছর ধরে কারগারে রয়েছেন। এজাহারভুক্ত অপর এক আসামি মামুনুর রশীদ এখনও পলাতক রয়েছেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা