ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নেত্রকোনায় কীটনাশক ক্ষতিকর প্রভাব বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৩:১৯

নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পরিবেশের উপর কীটনাশকের ক্ষতিকর প্রভাব বিষয়ক মাঠপর্যায়ে অনুসন্ধানমূলক সমীক্ষা শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বেলা সাড় ১১টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া প্রেসক্লাব মিলনায়তন হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ) নেত্রকোনা অঞ্চল। 

সংবাদ সম্মেলনে সমীক্ষায় ওঠে আসা ৩০ জন কৃষকের ওপর গবেষণাপত্র পাঠ করেন বাসসের সাংবাদিক ও পরিবেশকর্মী তানভীর হায়াত খান।
এতে নিষিদ্ধ কীটনাশক ব্যবহারে কৃষকদের ক্যান্সারসহ নানা ঝুঁকির তথ্য ওঠে আসে। অন্যায়ভাবে নিষিদ্ধ কীটনাশক ভিন্ন নামে বিক্রির বিষয়টিও পরিলক্ষিত হয়। গবেষণা সমীক্ষায় ৫ টি গ্রামের ৩০ জন কৃষকের মধ্যে ২৩ জনকেই পাওয়া গেছে নানা রোগে আক্রান্ত। 
গত এক বছরে আক্রান্ত এই ২৩ জন কৃষক ৪৭০ কাঠা জমিতে ১৩৭৫০০ হাজার টাকার কীটনাশক ব্যবহার করেছেন। এই কৃষকের ২৩ জনের চিকিৎসা বাবদ খরচ হয়েছে ১৭ লাখ ৭৯ হাজার টাকা। 

এসবের কারণ কৃষকদের অসচেতনতা,নিষিদ্ধ কীটনাশক ব্যবহার, বাজারজাত করণ,সংরক্ষণ,  বিক্রিতে মনিটরিং না থাকা,কিভাবে ব্যাবহার করতে হয় তা না জানা কৃষি বিভাগ,বিপনন কেন্দ্র সহ কৃষকদের মাঝে তথ্যের ঘাটতি। 
যে কারণে এগুলো নিয়ে পরিবেশবিদসহ কৃষি বিভাগ এবং স্বাস্থ্য বিভাগকে কার্যকরী উদ্যোগ নেয়ার আহবান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। 
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ অহিদুর রহমান, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক