ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার ও মোটরসাইকেল লুট


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৩:৩৭

গাইবান্ধার সাদুল্লাপুরে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল লুট করে পালিয়ে যায়।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ইদিলপুর গ্রামের শিক্ষক মানিক চন্দ্র সরকারের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। 

স্থানীয় কিন্ডারগার্টেনের শিক্ষক মানিক চন্দ্র সরকার ওই গ্রামের মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে। 

ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ৭-৮ জন ডাকাত মুখোশ পড়ে মানিকের শয়ন ঘরের ভিতরে প্রবেশ করে। পরে তাঁর (মানিক) মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে এবং ধারালো অস্ত্রের মুখে ওই পরিবারের কয়েকজনকে হাত-পা বেঁধে রেখে ডাকাতরা কয়েকটি ঘরে প্রায় দুইঘন্টা তল্লাশি চালায়। এ সময় ঘরে থাকা আলমারি, বাক্স, ওয়ারড্রব, শোকেস তছনছ করে ১০ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ অর্ধলক্ষাধিক টাকা ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। 

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন , এরকম একটা ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার