ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৪:২৮

মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিবের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) গ্র্যান্ড শাপলা কনভেনশন হলে ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সভাপতি এমরান হোসাইন মনিয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের বাংলাদেশ জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, ছাত্রশিবিরের সাবেক সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রেজা, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম,  ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, মৌলভীবাজার জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি আজিম উদ্দিন, সাবেক মৌলভীবাজার জেলা শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা সেক্রেটারি মো: জসিম উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমির এডভোকেট শাখাওয়াত হোসেন, জেলা কলেজ সম্পাদক তারেক মিয়া, জেলা প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, 
ছাত্রশিবির জুড়ী পূর্ব সভাপতি রুমেল আহমদ, জুড়ী দক্ষিণ সভাপতি নাজমুল ইসলাম, জুড়ী পূর্ব সেক্রেটারি জাবির হোসেন, প্রচার সম্পাদক খালেদ মাসুদ প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাহফুজ আহমদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন জলপ্রপাত শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজার। 
কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থী আমিনা জান্নাত ছুনিয়া, তাসনুবা জান্নাত সাদিয়া ও আশফাক হোসাইন। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান