বালাইনাশক ব্যবহার করে ৬৮% মানুষ ক্ষতিগ্রস্ত- বারসিকের গবেষণা
রাজশাহীতে বালাইনাশক ব্যবহার করে শতকরা ৬৮ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকমটি জানা গেছে বারসিকের গবেষণা গবেষণা থেকে।
এ বিষয়ে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর কীটনাশকের ক্ষতিকর প্রভাব বিষয়ক মাঠ পর্যায়ে অনুসন্ধান মূলক সমীক্ষা শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরীর জিরোপয়েন্টে একটি রেস্তোরায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থাপিত গবেষণা পত্র মতে দাবি করা হয়, দেশের চারটি এলাকায় নিষিদ্ধ কীটনাশকের ভয়াবহ প্রভাব পড়তে দেখা গেছে। সেখানে বলা হয়, শুধু রাজশাহীর ৮ জেলায় ১৯ টি গ্রামে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে দেখা গেছে দেশে নিষিদ্ধ বালাইনাশক ব্যবহার করে শতকরা ৬৮ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শতকরা ৯৩.৩৭ শতাংশ ব্যবহারকারী জানেনা এটি নিষিদ্ধ বিপজ্জনক কীটনাশক।
বারসিকের আয়োজনে এ সংবাদ সম্মেলনে বলা হয়, বাজারে অহরহ এসব নিষিদ্ধ কীটনাশক পাওয়া যাচ্ছে, যেটি দেখার জন্য সরকারের কোন তদারকি নেই। গবেষণায় বলা হয়, এসব নিষিদ্ধ কিটনাশক ব্যবহার করে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। শীঘ্রই এ সকল বিষয় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন আয়োজকরা।
এ অবস্থার পরিত্রাণ পেতে যে সুপারিশগুলো করলেন তারা: নিষিদ্ধ কীটনাশকের বিপণন ও ব্যবহার কঠোরভাবে বন্ধ করতে হবে।
মাঠ পর্যায়ে মটিটরিং বাড়াতে হবে, আইন বিধিগুলো প্রয়োগ করতে হবে। গ্রামসহ সকল পর্যায়ে কীটনাশক-সম্পর্কিত স্বাস্থ্য তথ্য নিবন্ধন পদ্ধতি চালু করা। পরিবেশ প্রতিবেশ এবং প্রাণবৈচিত্র্যের ক্ষতিকারণ সকল কীটনাশক নিষিদ্ধ করতে হবে।
কীটনাশকের বিক্রি, বিপণন ক্রয় এর রেজিস্টার রাখতে হবে। কে কোন কীটনাশক কিনলো তার তালিকা দোকানে থাকতে হবে। বিকল্প কৃষি প্রতিবেশবিদ্যা বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা চর্চায় সরকারি সহায়তা ও প্রণোদনা বাড়াতে হবে। ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ক্ষতিপূরণ তহবিল গঠন করতে হবে। কীটনাশকের ক্ষতিকর দিক, ভয়াবহতা সম্পর্কে-মিডিয়া, স্কুল ও সামাজিক সংগঠনসমূহের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে ।
সংবাদ সম্মেলনে গবেষণা পত্র উপস্থাপন করেন বারসিক আঞ্চলিক সমন্বয়ক ও গবেষক শহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বারসিক নির্বাহী পরিচালক ( ভারপ্রাপ্ত) পাভেল পার্থ ও
ভুক্তভোগী কৃষক জুয়েল হোসেন।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত