ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

বড়লেখায় দিনদুপুরে ব্যবসায়ী ও তার মেয়ের গলায় দা ধরে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৪:৫২

মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তার মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে সঙ্গে নিয়ে বড়লেখা পৌরশহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা তোলার পর তারা মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পিছু নেয়। শিমুলিয়া এলাকার আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এসময় তারা খসরু ও তার মেয়ে সুহাদার গলায় দা ধরে মেয়ের ভ্যানিটি ব্যাগে থাকা ২ টাকা ও স্বর্ণের একটি চেইন ও একটি আঙটি ছিনিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু ভাতিজা রেদওয়ান আহমদ জানান, আমার চাচা দুপুরে পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। এসময় চাচাতো বোন সুহাদা ও চাচাতো ভাই সিয়ামও সঙ্গে ছিল। তারা টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া গ্রামের আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলে কয়েকজন ছিনতাইকারী তাদের মোটরসাইকেল থামায়। পরে তারা চাচা ও চাচাতো বোনের গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন ও একটি আঙটি নিয়ে পালিয়ে যায়। 

এ বিষয়ে বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত