ভূরুঙ্গামারীর মইদাম সড়ক থেকে গাছ সরানোর দাবিতে মানব বন্ধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মইদাম সড়কে উপড়ে পরা শতবর্ষী বট গাছ সরানোর দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের বটতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন প্রধান সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান রুকন, স্থানীয় আবু সুফিয়ান পারভেজ, আজিজুল হক, সোবহান আলী, কামরুল ইসলাম, শামিম হোসেন, শিক্ষার্থী নাইম, মইদাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক।
শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় এক মাস ধরে সড়কে পরে আছে গাছটি। স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে বারবার অবগত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
তারা আরো বলেন, চেয়ারম্যানের গড়িমসি ও অদক্ষতার কারণেই দীর্ঘদিন ধরে হাজারো মানুষ সড়কবিহীন দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে গাছটি অপসারণ করে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানান।
উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান রুকন বলেন, জনসাধারণের ভোগান্তি নিরসনে আমরা আজ একত্রিত হয়েছি। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাছটি অপসারণ করা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিবো।
গত ৫ জুলাই (২০২৫) গাছটি মূল সড়কের ওপর পড়ে যায়। এতে ইউনিয়নের মইদাম, বাঁশজানী গ্রামের প্রায় ১০ হাজার মানুষ সড়ক পারাপারে চরম দুর্ভোগে পড়েছেন। বন্ধ রয়েছে যানবাহন চলাচল। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের চলাচলে ভোগান্তির শেষ নেই।
এ বিষয়ে জানতে চাইলে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, আমি ইউএনও মহোদয়কে জানিয়েছি। তিনি তহসিলদারকে দায়িত্ব দিয়েছেন। দুই-তিন দিনের মধ্যে গাছটি সরিয়ে ফেলা হবে।
ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, গাছটি অপসারণের কাজ শুরু হয়েছে। আগামী দু'এক দিনের মধ্যে সড়ক থেকে গাছটি সরিয়ে নেয়া হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সার্বক্ষণিক মনিটরিং এর জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ