নোয়াখালীর হাতিয়ায় সেতু বিধ্বস্ত: দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন
নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুর জেলার রামগতির মধ্যে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ সেতুর একাংশ ধসে পড়ায় দুই উপজেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত কয়েকদিনের অবিরাম বর্ষণ এবং অমাবস্যার প্রবল জোয়ারে মেঘনা নদীর সংযোগ খালের ওপর অবস্থিত এই সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের পশ্চিম অংশে বয়ারচরের টাংকি বাজার এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব অংশে তেগাছিয়া বাজার এলাকার মানুষের যাতায়াত বন্ধ হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
তেগাছিয়া বাজারের একটি বড় অংশ হাতিয়া উপজেলার সীমানায় পড়েছে, যেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুটি মাদ্রাসা রয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধিকাংশ শিক্ষার্থী প্রতিদিন এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে। সেতুটি ভেঙে যাওয়ায় তাদের শিক্ষা কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটছে।
স্থানীয়রা জানান, মেঘনা নদীর জোয়ারের পানি এই খালে প্রবেশ করে এবং প্রতিদিন বিভিন্ন মানুষ ও ব্যবসায়ী ফসল, মাছ, ধান, চাল সহ নানা ধরনের পণ্য এই সেতু দিয়ে পরিবহন করতেন। এখন সেতুটির মাটি ধসে পড়ায় সব ধরনের চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে, মেঘনা এবং সাগরের ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছ এই সড়ক দিয়েই পরিবহন করা হয়। এখানে অসংখ্য মাছ ঘাট ও মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সেতুটি বিধ্বস্ত হওয়ায় মাছবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, যার ফলে স্থানীয় জনগণ এবং মৎস্য ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ অবস্থায়, স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা দ্রুত সময়ের মধ্যে সেতুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান