শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা নিহত-১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জয়ন্ত চক্রবর্তী (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বুধবার রাত সাড়ে ৭ ঘটিকায় উপজেলার ভানুগাছ রোড সড়কের ফিনলে টি কোম্পানির বিক্রয় কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়ন্ত কুমার চক্রবর্তী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ছিলেন। তার বাড়ি সিলেটের কানাইঘাট এলাকায়। এই ঘটনায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অফিস সহায়ক সিপার উদ্দিন নামে একজন আহত হয়েছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, আজ রাতে মোটরসাইকেল নিয়ে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে আসছিলেন তারা৷ বধ্যভূমির কাছাকাছি একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিলো। মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। সেখানে মটর সাইকেলে থাকা দুজন আরোহী রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালে আছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা