প্রেসক্লাব গোপালগঞ্জ ও সময় টিভির কার্যালয়ে চুরি: একজন গ্রেফতার
প্রেসক্লাব গোপালগঞ্জ এবং সময় টিভির স্থানীয় কার্যালয়ে চুরির ঘটনায় মো. রইচ শেখ (২২) নামে একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তিনি খুলনার তেরখাদা উপজেলার বাসিন্দা এবং গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার ভাড়াটিয়া।
এ ঘটনায় সদর থানায় এফআইআর নং ২৮/২৯১, তারিখ: ৩১ জুলাই ২০২৫, দায়ের করা হয়েছে। দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারা অনুসারে মামলা রুজু হয়েছে।
সদর ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম জানান, "তদন্তসাপেক্ষে তাকে গ্রেফতার করা হয়েছে।"
উল্লেখ্য, গত ২৫ জুলাই রাতে প্রেসক্লাব ভবনের দুটি কক্ষ ও সময় টিভির অফিসে চুরির ঘটনা ঘটে। ল্যাপটপ, টিভি, মোবাইল, ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ও গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া যায়।
চুরির ঘটনায় সাংবাদিকরা ক্ষুব্ধ। পুলিশ জানিয়েছে, মালামাল উদ্ধারে অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied