ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২৫ দুপুর ৩:১০

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা।

ইসলামী ছাত্রশিবির উপজেলা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে ও উত্তর শাখার সভাপতি কাউছার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার -১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম। 

বিশেষ অতিথির বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম, ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মোঃ এমদাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়সল আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন, শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও আব্দুস সামাদ, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন মুহাম্মাদীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ ও শুভেচ্ছা বক্তব্য দেন শিবিরের বিভিন্ন থানা শাখার সভাপতিবৃন্দ। 

কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন এহতেশাম আবিদ খান ও ফারিহা আক্তার। অনুষ্ঠানে শিবির ও বরণ সংগীত পরিবেশন করেন জলপ্রপাত শিল্পী গোষ্ঠী বড়লেখা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা