গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিসি'স ইকোপার্ক ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রস্তাবিত ডিসি'স ইকোপার্কের ডিজাইন তৈরির প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ডিজাইন তৈরি গ্রুপের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে ৫০ হাজার টাকা পুরস্কার ও সনদ তুলে দেন। ইতোপূর্বে গোবিপ্রবির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের চারটি গ্রুপে বিভক্ত করে ডিসি'স ইকোপার্কের ডিজাইন তৈরি করার জন্য বলা হয়েছিল।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম রেফাত জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান, আরডিসি রন্টি পোদ্দার, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না ও গোবিপ্রবির স্থাপত্য বিভাগের চার গ্রুপের চার শিক্ষার্থী বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সাংবাদিক ও গোবিপ্রবির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে দায়িত্বভার গ্রহণ করার পর জেলার কাশিয়ানী উপজেলার কালনা ঘাটে ২০০ একর খাসজমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে এলজিইডি, পাউবো, গণপূর্ত ও সওজ বিভাগের সহায়তায় একটি ডিসি'স ইকোপার্ক তৈরির উদ্যোগ নেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ