ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে দুই পরিবারের ৬টি বসত ঘর পুড়ে ছাই, ক্ষতি ১৫ লক্ষাধিক টাকা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি পরিবারের ৬টি বসত ঘর, আসবাবপত্র ধানচাল ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার রাত বারোটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব জুম্মা পাড়া গ্রামে এ অগ্নিন্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। সব হারিয়ে ওই পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছে।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, রাত ১২ টার দিকে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে জাহাঙ্গীরের ছোটভাই জাহিদুল ইসলামের বাড়ীতেও আগুন ছড়িয়ে পরে। এক থেকে দেড় ঘন্টার মধ্যে আগুনে ওই দুই পরিবারের ৬ টি টিনের ঘর,৩ টি গরু, ৩ টি ছাগল, অর্ধশতাধিক হাঁসমুরগি, আসবাবপত্র, কাপড়চোপড়, বাইসাইকেল পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। বর্তমানে পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে গিয়ে দুই পরিবারের ক্ষয়ক্ষতির তালিকা করে উপজেলা নির্বাহী অফিসার ও ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শুকনা খাবার দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের ঘর নির্মানের জন্য ঢেউটিন এবং আর্থিক সহায়তা করা হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ