হাটহাজারীতে নকল আকিজ বিড়ি জব্দ, গ্রেপ্তার ৩
চট্রগ্রামের হাটহাজারী উপজেলার সরকার হাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার বিকাল ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী মডেল থানা পুলিশ। এ ঘটনায় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হাটহাজারী মডেল থানা সূত্রে জানা যায়, সরকারের মোটা অঙ্কের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে চট্রগ্রামের বিভিন্ন বাজারে নকল বিড়ি বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের হাটহাজারী উপজেলার সরকার হাট বাজারে অভিযান চালিয়ে পঁচাত্তর হাজার (৭৫,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এসময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মইনুদ্দিন নাঈম, মো. মতিন ও আবু বক্কর।
১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ)/২৫ (ডি) ধারায় নকল বিড়ি বিক্রির অপরাধে মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার ২০(৭)২৫। পরে আদালতের মাধ্যমে বৃহস্পাতিবার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মুহমুদ কাওসার হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল