হাইস্পিড গ্রুপ অফ কোম্পানির মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান
দুর্নীতি দমন কমিশন (দুদক) হাইস্পিড গ্রুপ অফ কোম্পানিজের কথিত মালিক ইফতেখার আহমেদ মাসুদ এবং কুমিল্লা-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক।
গত ৮ জুলাই মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানান।
অভিযুক্ত ইফতেখার আহমেদের গুলশান ও উত্তরায় রয়েছে একাধিক বাড়ি, প্লট ও বাণিজ্যিক ভবন। এছাড়া কুমিল্লার দেবীদ্বারে তার শত শত বিঘা জমি ও সম্পত্তি রয়েছে।
দুদক ইতোমধ্যে সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসানকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে এবং অধিকতর তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অভিযোগে আরও বলা হয়, আবুল কালাম আজাদ ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়ে তা বিদেশে পাচার করেছেন এবং দুর্নীতির টাকায় দেশে-বিদেশে পাহাড়সম সম্পদ গড়েছেন। এই অর্থ পাচার ও দুর্নীতিতে আজাদকে তার ঘনিষ্ঠ বন্ধু ইফতেখার আহমেদ মাসুদ সাহায্য করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ