ভূরুঙ্গামারীর রাজনীতিতে নতুন গতি:৩১ দফা নিয়ে আন্ধারিঝাড়ে বিএনপির প্রচারণা
ভুরুঙ্গামারীতে রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপি৩১ দফা রূপরেখা ঘিরে আন্ধারিঝাড় ইউনিয়নে দেখা দিয়েছে তৃণমূল পর্যায়ের রাজনৈতিক জাগরণ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শতাধিক নেতাকর্মী ও তরুণের সরব অংশগ্রহণে আয়োজিত হয় এক ব্যতিক্রমী প্রচারণা কর্মসূচি।
আন্ধারীঝার ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, মোড় এবং জনসমাগমপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে নেতাকর্মীরা তুলে ধরেন বিএনপির ৩১ দফার মূল দর্শন ও উদ্দেশ্য।
এই কর্মসূচির অন্যতম বৈশিষ্ট্য ছিল তরুণদের সক্রিয়তা। অনেকে দীর্ঘদিন পরে রাজনীতির মাঠে ফিরে এসে বলছেন, এই ৩১ দফা শুধু রাজনৈতিক দলীয় ইশতেহার নয়- এটি ভবিষ্যতের পথনির্দেশনা।
স্থানীয় এক তরুণ বলেন, আমাদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট ভাষায় কথা বলেছে ৩১ দফা। তাই এই আন্দোলন শুধু বিএনপির নয়- এটা আমাদের সবার।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য মো. আজিজুল হক, ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমুল হক সরকার রাজু, শাহাদৎ হোসেন সোহাগসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতারা।
এ সময় নেতারা বলেন, এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়- এ এক রাষ্ট্র সংস্কারের ডাক। বিএনপির ৩১ দফা গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের সুনির্দিষ্ট রূপরেখা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের তৃণমূলমুখী কর্মসূচি শুধু রাজনৈতিক সচেতনতা নয়, বরং ভবিষ্যৎ মেরুকরণেও বড় ভূমিকা রাখছে। তরুণদের সরব উপস্থিতি ও অংশগ্রহণ রাজনীতিকে নিয়ে যাচ্ছে নতুন মাত্রায়।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আন্ধারিঝাড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সাধারণ সম্পাদক সামিউল আলম খোকা, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাৎ হোসেন মন্ডল ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী সহ ছাত্রদল, কৃষক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ভূরুঙ্গামারীতে বিএনপির ৩১ দফা প্রচারণা যেন তৃণমূল রাজনীতিতে নতুন গতির সূচনা করেছে। তরুণদের মধ্যে আশার সঞ্চার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করছে- বাংলাদেশের মানুষ এখন প্রত্যাশার রাজনীতিতে ফিরে যেতে চায়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ