ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

অবৈধ দখলের কারণে ঝিনাইদহে ভয়াবহ জলাবদ্ধতা


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৩:৩০

ঝিনাইদহ সদর পৌরসভার বিভিন্ন স্থানে অবৈধভাবে ভূমি দখল ও খাল ভরাটের কারণে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বর্ষণে শত শত পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। সরেজমিন তদন্তে দেখা গেছে, ঝিনাইদহ হামদহ বাসস্ট্যান্ডে খাল ভরাট করে পানি নিষ্কাশনের প্রধান পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পাগলাকানাই, ব্যাপারীপাড়া এবং পার্শ্ববর্তী এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ ছিল এই খাল। কিন্তু অবৈধ স্থাপনার কারণে ব্রিজটির মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও, পর্যাপ্ত রাস্তা না থাকায় কাজটি ব্যাহত হচ্ছে।

একইভাবে, ঝিনাইদহ বাস টার্মিনালের সামনের বাইপাস মোড়ে স্থাপিত ব্রিজের মুখও অবৈধ স্থাপনার কারণে আটকে গেছে। এর ফলে শহরের কলাবাগান, পবহাটি ও মর্ডান মোড় অঞ্চলেও মারাত্মক জলাবদ্ধতা দেখা দিয়েছে। কিছু কিছু স্থানে আবার ড্রেনেজ ব্যবস্থাই নেই। কর্তৃপক্ষের দাবি, "আমরা কাজ করতে আগ্রহী, কিন্তু বাড়ির মালিকরা রাস্তা ও ড্রেনের জন্য যথেষ্ট জায়গা না রেখেই বাড়ি তৈরি করেছেন। অবৈধ দখলদারিত্বও একটি বড় সমস্যা। আমরা দ্রুত পানি নিষ্কাশনের জন্য কাজ করছি এবং এক্ষেত্রে জনগণের সহযোগিতা প্রয়োজন।"

সাধারণ জনগণের মতে, "কর্তৃপক্ষের পরিকল্পনার অভাব এবং অবৈধ দখলের কারণেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।" জলাবদ্ধতা পরিদর্শনে এসে ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল মজিদ বিশ্বাস বলেন, "বিগত ১৭ বছরে ঝিনাইদহের কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে আমরা আধুনিক ঝিনাইদহ গড়ে তুলব।" একইসাথে তিনি এই পরিস্থিতি মোকাবিলায় সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং পৌর কর্তৃপক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং অবৈধ দখলদারিত্বের বিষয়টি তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ