সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২
নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের কলেজপাড়া এলাকায় বন্যার পানিতে ভেসে থাকা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে র্যাব-৫, রাজশাহী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে র্যাব-৫-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সিংড়া থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার পরপরই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে র্যাব। তদন্তের এক পর্যায়ে ১ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৮ টার দিকে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামের ফারুক প্রামানিকের ছেলে সাগর প্রামানিক (১৮) ও একই গ্রামের মনসের প্রামানিকের ছেলে সুলতান প্রামানিক (১৯)
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, নিহত ব্যক্তির নাম জিহাদ, যার সঙ্গে তাদের চার মাস আগে পরিচয় হয়। আড্ডা দেওয়া এবং গাঁজা সেবনের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সম্প্রতি আর্থিক সংকটে পড়েন সাগর, যার স্ত্রী অন্তঃসত্ত্বা। সুলতানও একই ধরনের অর্থকষ্টে ছিলেন।
দুই সপ্তাহ ধরে পরিকল্পনা করে তারা জিহাদকে হত্যার মাধ্যমে তার ব্যাটারিচালিত ভ্যানটি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী, ৩০ জুলাই সন্ধ্যায় তারা চৌগ্রাম বাজারে জিহাদের সঙ্গে দেখা করে এবং পরে সিংড়া বাজার থেকে গোপনে চেতনা-নাশক ট্যাবলেট সংগ্রহ করে। সেটি স্পিড ড্রিংকের সঙ্গে মিশিয়ে জিহাদকে খাওয়ালে সে অচেতন হয়ে পড়ে।
পরে রাত সাড়ে ৯টার দিকে ইটালি ইউনিয়নের ইটালি-ইন্দ্রাসন গ্রামের মাঝামাঝি ‘পাজাগাড়ি’ নামক স্থানে নিয়ে গিয়ে পুরনো ভ্যানের টায়ারের টিউব দিয়ে জিহাদকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর লাশটি বন্যার পানিতে ফেলে দেওয়া হয়।
ঘটনার পর সুলতান নিহতের মোবাইল ফোন নিজের কাছে রাখে এবং সাগর ভ্যানটি ইটালি গ্রামের হাসানের বাড়িতে রেখে আসে।
র্যাবের অভিযানে তাদের দেখানো মতে উদ্ধার করা হয় নিহত জিহাদের মোবাইল ফোন, হত্যাকাণ্ডে ব্যবহৃত টায়ারের টিউব, ব্যাটারিচালিত ভ্যান।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান