ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৪:১

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর শনিবার মধ্য রাত থেকে উন্মুক্ত হবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলরাশি কাপ্তাই হ্রদের মাছ আহরণ। হ্রদ থেকে তুলে নেওয়া হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা।
জেলা প্রশাসন ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্তে জানিয়েছেন রোববার থেকে কাপ্তাই হ্রদের মাছ আহরণ, বিপণন, বাজারজাত, পরিবহণ ও স্থানান্তর করা যাবে। 
কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশ বৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে ১ মে থেকে তিন মাসের জন্য মাছ আহরণের নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। এ সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রজনন মৌসুম সম্পন্ন হওয়ায় এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক হাবিব উল্লাহ বলেন, প্রতিবছরের মতো এবারও কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশ বৃদ্ধির জন্য তিন মাস হ্রদের মাছ আহরণের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। হ্রদে পর্যাপ্ত পরিমাণ পানি বেড়ে যাওয়ায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ মতামতের ভিত্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। 

 

এমএসএম / এমএসএম

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার

লাকসামে সুরক্ষা সিটি’র বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময়

বিলীনের পথের সারথি ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত

নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা

শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন

টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই

বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন

চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন