ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৪:৩২

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং জোয়ারের ধাক্কায় মেঘনা নদীর তীব্র ভাঙনে হাতিয়া উপজেলার ঐতিহ্যবাহী দুটি শিক্ষা প্রতিষ্ঠান - চর ঈশ্বর রায় আফাজিয়া উচ্চ বিদ্যালয় এবং আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় - বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আফাজিয়া উচ্চ বিদ্যালয়টি হাতিয়ার দ্বিতীয় মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিচিত। বর্তমানে নদীভাঙন বিদ্যালয়গুলোর খুব কাছে চলে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা দ্রুত নদী শাসনের মাধ্যমে বিদ্যালয়গুলো রক্ষার দাবি জানিয়েছেন।

বিদ্যালয় দুটি আফাজিয়া বাজারের পাশে অবস্থিত। ভয়াবহ ভাঙনের কারণে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা আতঙ্কে রয়েছেন। আফাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকরাম উদ্দিন বলেন, যদি ভাঙন রোধ করা না যায়, তবে এ বর্ষায় বিদ্যালয়টি স্থানান্তর করতে হতে পারে, যা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য সীমাহীন দুর্ভোগ সৃষ্টি করবে। তিনি আরও জানান, নতুন ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে।

আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আক্তার বলেন, "নদীর কারণে আমরা সবাই দুশ্চিন্তায় আছি।" তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বিদ্যালয়টি দূরে সরিয়ে নিলে শিক্ষার্থী কমে যাবে, কারণ দূরের শিক্ষার্থীরা সেখানে যেতে পারবে না এবং নতুন শিক্ষার্থী ভর্তি করানোও কঠিন হবে। পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী আয়েশা আক্তার জানায়, "নদীটি বিদ্যালয় ভবনের খুব কাছে চলে আসায় প্রতিদিন ক্লাস করতে ভয় লাগে।" স্থানীয়রা জানান, প্রতি বছর বর্ষায় ভাঙনের তীব্রতা বাড়লেও, এ বছর তা অনেক বেশি।

এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেছেন, তারা সরেজমিনে গিয়ে স্বল্প সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ