ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৪:৩৪

নাটোরের সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিলেন নাটোরের সিংড়া সাব-রেজিস্ট্রার আসিফ নেওয়াজ। বৃহস্পতিবার দুপুরে সিংড়া সাব রেজিস্ট্রার কৌশলে এবং নিজ দক্ষতায় এই কাজটি করেন। 

অফিস সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার সোয়াইড় গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে আরিফুল ইসলাম সাব রেজিস্ট্রারের এজলাসে একটি বিক্রয় কবলা দলিল দাখিল করেন। দলিলে সম্পত্তির বিক্রয় মূল্য দেখানো হয় ২ লক্ষ ৬১ হাজার টাকা। কিন্তু, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার অনুসন্ধান করে দেখেন, আরিফুল ইসলাম বিগত ফেব্রুয়ারী মাসে একই জমি ২১ লক্ষ টাকায় এনামুল হক নামে ব্যক্তির কাছে বায়না নামা রেজিস্ট্রি করেন। 

তিনি সেই বায়না দলিলের তথ্য গোপন করে সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে কম মূল্য দেখিয়ে রেজিস্ট্রি করার অপচেষ্টা চালান। 

এ বিষয়ে জানতে চাইলে শনিবার (২ আগষ্ট) দুপুরে সিংড়া উপজেলার সাব-রেজিস্ট্রার আসিফ নেওয়াজ বলেন, এই অপতৎপরতা রুখে দেয়া সম্ভব হয়েছে। দলিলটি সঠিক মূল্যে এবং যথাযথভাবে সরকারি রাজস্ব ও ফিসাদি পরিশোধপূর্বক রেজিস্ট্রি করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এ ধরনের অপতৎপরতা রোধে তিনি কার্যালয়ের কর্মচারী, দলিল লেখক সহ জনসাধারণকে সচেতন থাকতে এবং তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক