১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ, শুরুতেই নেই একাডেমিক কার্যক্রম
রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে আজ রোববার (৩ আগস্ট) থেকে সীমিত পরিসরে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। তবে কোনো ধরনের পাঠদান বা একাডেমিক কার্যক্রম নয়, শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও স্বাভাবিক জীবনে ফেরানোর অংশ হিসেবেই খুলছে প্রতিষ্ঠানটি।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, ২১ জুলাই ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর পুরো কলেজ ক্যাম্পাস শোক ও বেদনায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। এ অবস্থায় শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়ন ছাড়া কলেজ প্রশাসনের কাছে অন্য কোনো কিছু অগ্রাধিকার নয়।
শাহ বুলবুল বলেন, শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এ জন্যই সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজে এসে শিক্ষকদের সঙ্গে কুশলাদি বিনিময়ের সুযোগ পাবে, বন্ধুদের সঙ্গে সময় কাটাবে। মানসিক প্রশান্তি ফিরে পেতে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।
তিনি আরও বলেন, কলেজে দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রয়েছে। শনিবারের মতো আজ রোববারও একই কর্মসূচি চলবে। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর সহায়তায় একটি চিকিৎসা ক্যাম্প চালু আছে, যেখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।
কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থেকে কাউন্সেলিং চালিয়ে যাচ্ছেন। কেউ চাইলে ব্যক্তিগতভাবে একান্ত আলাপের সুযোগও পাচ্ছেন। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাজের পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা এই সংকটময় সময়ে কলেজের বড় শক্তি হয়ে উঠেছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ২১ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। এর মধ্যেই চালু ছিল প্রশাসনিক কার্যক্রম, আহতদের সহায়তায় গঠন করা হয় একটি কন্ট্রোল রুম।
Aminur / Aminur
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?