উলিপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা
কুড়িগ্রামের উলিপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে, উলিপুর সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোবাশ্বের রাশেদীন, অধ্যক্ষ আবু তাহের, প্রভাষক সাখাওয়াত হোসাইন, বিএনপি নেতা মতলেবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম রিপণ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)উপজেলা শাখার সদস্য নেছার উদ্দিন, শিক্ষার্থী আবরার হামীম রাহিন, উৎসব সরকার প্রমুখ।
উল্লেখ্য, ২০২৫ সালে উলিপুর উপজেলার ২৯টি উচ্চ বিদ্যালয় ও ১৩টি মাদরাসা থেকে ২৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান। সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান