তিন মাস নিষেধাজ্ঞা শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে কাপ্তাই ফিশারি ঘাটে
দীর্ঘ ৩ মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় শনিবার (২ আগস্ট) দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে কাপ্তাই লেকে আবারও মাছ আহরণ শুরু হয়েছে। যার ফলে আবারো কর্মচাঞ্চল্য ফিরেছে কাপ্তাই ফিশারি ঘাটে। রোববার (৩ আগষ্ট) সকালে কাপ্তাই ফিশারি ঘাটে গিয়ে দেখা যায়, কাপ্তাই লেকে আহরণ করা মাছ গুলো নিয়ে আসা হচ্ছে। দরদাম হওয়ার পর এসব মাছ প্রক্রিয়াকরণ শেষে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
এদিকে দীর্ঘ ৯৪ দিন পর লেকে মাছ ধরার সুযোগ পেয়ে উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠেছেন জেলেরা। মধ্যরাত থেকে মাছ আহরণ শুরুর কারণে কর্মচঞ্চল হয়ে উঠেছে কাপ্তাই ফিসারি ঘাট। জমে উঠেছে মাছ ক্রয় বিক্রয়। ঘাটে এখন ড্রাম, বরফ ভাঙার মেশিনসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে ব্যস্ত
ব্যস্ত সময় পার করছেন জেলে, ব্যবসায়ী ও শ্রমিকরা।
তবে মৎস্য জেলে এবং ব্যবসায়িরা বলছেন, প্রথম দিনে মাছ তুলনামুলক কম পাওয়া যাচ্ছে। এবং আকারে ছোট মাছ বেশি পাওয়া যাচ্ছে। কাপ্তাই লেকে সাধারণত ছাপিলা, কাচকি, চিংড়ি, শিং, রুই সহ বিভিন্ন ছোট বড় মাছ এবং কার্প জাতীয় মাছ বেশি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যে মাছের আহরণ আরো বৃদ্ধি পাবে সেইসাথে ব্যবসায়ী ও মৎস্য জীবিরা লাভবান হবেন।
কাপ্তাই বিএফডিসি ক্ষেত্র সহকারি মোঃ রাশেদ জানান, শনিবার মধ্যরাত থেকে মাছ আহরণ শুরু হয়েছে। দীর্ঘ সময় বেকার থাকার পর আবার কাজে ফিরতে পেরে জেলারা অনেক খুশী। হ্রদে এখন পানি ও পরিবেশ অনুকূলে থাকায় এ বছর মাছ ভালো পাওয়া যাবে বলে আমরা আশা করছি। তবে প্রথমদিনে এখন পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ কম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে দিন শেষে আরো বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, গত ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি ছিল। তবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) প্রস্তুতির জন্য আরও দুই দিন সময় বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত মাছ আহরণ বন্ধ রাখা হয়। এ হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৭ হাজার জেলে।
এছাড়া এ বছর কাপ্তাই হ্রদ থেকে প্রায় সাড়ে ৮ হাজার মেট্রিক টন মাছ আহরণের বিপরীতে সাড়ে ১৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বিএফডিসি।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার
লাকসামে সুরক্ষা সিটি’র বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময়
বিলীনের পথের সারথি ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন