রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় গাড়ী চালক নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল মোনেম কোম্পানির মালবাহী ট্রাকের এক ড্রাইভার নিহত ও হেলপার গুরুতর আহত হয়েছে।
রবিবার দুপুরে (ঢাকা-বগুড়া) মহাসড়কের ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ মোল্লা শরিয়তপুর জেলার বাসিন্দা ও আহত হেলপার রাসেলের বাড়ী রায়গঞ্জ উপজেলার নলকা গ্রামে।
সরেজমিনে গিয়ে জানাযায়, আব্দুল মোনেম কোম্পানির মালবাহী ট্রাকটি ঘুড়কা থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল কে সাইড দিতে গিয়ে রাস্তায় বাম পার্শ্বে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মাসুদ মোল্লা নিহত হয়। এবং হেলপার রাসেল গুরুতর আহত হয়৷ পরে আহত হেলপার রাসেলকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুর রউফ জানান, ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ ও মালবাহী ট্রাকটি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত