বাউফলে ছয়হিস্যা বাজারে ১রাতে ১১ দোকানে চুরি
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বাজারে এক রাতে ১১টি দোকান ও বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) রাতে চোরের দল ধারাবাহিকভাবে বাজারের বিভিন্ন দোকান ও বসতবাড়িতে প্রবেশ করে নগদ টাকা, পণ্যসামগ্রীসহ মালামাল লুট করে নিয়ে যায়।
চুরি হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, আসাদুল তালুকদারের মিল ও সার- কীটনাশকের দোকান, সালাউদ্দিন মৃধার মুদি ও মনোহারী দোকান, মালেক মৃধার মুদি দোকান, জাকির ডাক্তারের ফার্মেসি, গণেশ দাসের মুদি দোকান, আবদুর রহমানের হার্ডওয়্যার দোকান, আবদুর রহিমের সিমেন্ট দোকান, ফোরকান তালুকদারের বিকাশের দোকান, হালিম হাওলাদারের বসতবাড়ি এবং তাতেরকাঠী রাস্তার মাথা এলাকার দুটি মুদি-মনোহারী ও চা দোকান।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, একসাথে এতগুলো দোকানে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। ওই বাজারের ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, সম্প্রতি ইউনিয়নটিতে হাত বাড়ালেই মিলছে মাদক। এর সাথে নেশাগ্রস্থদের সংশ্লিষ্টতা থাকতে পারে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার