সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ ও মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান কে নগদ অনুদান প্রদান করেন বাড়বকুণ্ড স্কুল ও কলেজ মাঠ সংলগ্ন মাঠের অস্থায়ী কোরবানির হাট কমিটি।
বৃহস্পতিবার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিজয় কুমার দে'র সঞ্চালনায় উক্ত হাট কমিটির মাধ্যমে প্রায় অর্ধশত প্রতিষ্ঠানকে এই অনুদানের টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাট কমিটির আহবায়ক ও চট্রগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক সদস্য জনাব জহুরুল আলম, এসময় তিনি বলেন, সামাজিক উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। নৈতিক ও আদর্শিক মানুষ হিসাবে গড়ে তুলতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উপর নজর দিতে হবে। ভবিষৎতে এর পরিধি আরো বাড়ানো হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল, ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আবুল কালাম আজাদ, ইউনিয়ন জামায়তের আমির জয়নাল আবেদিন, উত্তরজেলা যুব দলের সহ-সভাপতি মো: লোকমান হোসেন রকিব, সীতাকায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম -আহবায়ক মো: সাহাব উদ্দীন রাজু, মোঃ সেলিম উদ্দীন রানা, মোঃ খোরশেদ শিল্পী, আব্দুর সালাম বাহার, মোঃ নূরুল আলম, মো: ছানাউল্লাহ ছুটু, মোঃ ইসমাইল হোসেন,ইন্জিনিয়ার মো: সাইফুদ্দীন,মাষ্টার সোলেইমানসহ প্রমুখ ।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস