ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৩-৮-২০২৫ দুপুর ৪:৩৩

আষাঢ়-শ্রাবণের টানা বৃষ্টিতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এখন পুরোদমে আমন ধানের চারা রোপণের ভরা মৌসুম চলছে। এই ভরা মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন, যেন মাঠজুড়ে উৎসবের আমেজ।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা কেউ জমি চাষ করছেন, কেউ জমির আইল কাটছেন, আবার কেউ বীজতলা থেকে ধানের চারা তুলে তা রোপণ করছেন। কৃষকরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার ফলন ভালো হবে। তবে অতিবৃষ্টির কারণে উপজেলার দু-একটি নিম্নাঞ্চল এখনো তলিয়ে থাকায় সেখানে আমনের আবাদ শুরু হয়নি, যা শিগগিরই শুরু হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি রোপা-আমন মৌসুমে হাটহাজারীতে ৯ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার, ৩১ জুলাই পর্যন্ত ২৫০০ হেক্টর জমিতে বীজ রোপণ করা হয়েছে। বাকি জমিগুলোতে পর্যায়ক্রমে রোপণ করা হবে এবং এই কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জামাল জানান, তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডের দায়িত্বে আছেন এবং সেখানে ১২০০ হেক্টর জমিতে আমন আবাদের আশা করছেন। তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

পৌর এলাকার কৃষক মাহমুদুল্লাহ জানান, তিনি প্রায় ১৬ কানি জমিতে আমন আবাদ করছেন। কৃষি অধিদপ্তর থেকে বিনামূল্যে সার ও বীজ পেয়েছেন এবং কিছু নিজে সংগ্রহ করেছেন।

অন্যদিকে, কৃষকরা জানিয়েছেন যে শ্রমিক সংকটের কারণে তাদের মজুরি অনেক বেড়ে গেছে। প্রতিজন শ্রমিককে প্রতিদিন ৯০০ থেকে ১০০০ টাকা দিতে হচ্ছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। তবে সময় মতো বৃষ্টি হওয়ায় সেচের কোনো সমস্যা হচ্ছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা (অতিঃ) মো: মাসুম কবির জানান, আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রাসায়নিক সার মজুত আছে এবং বাজারে সারের অবাধ সরবরাহ নিশ্চিত করতে বাজার মনিটর করা হচ্ছে। তিনি আরও জানান, উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ