সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি
গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক সমস্যা সমাধান বিষয়ক এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক ফারিয়া তানজিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানসহ বিভিন্ন ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সম্মেলনে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা সমাধানে করণীয় নানা বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, “সম্প্রীতি বিনষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গত ১৬ জুলাই গোপালগঞ্জে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।” তিনি শান্তি ও ঐক্য বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সম্মেলন শেষে কাজী, হিন্দু বিবাহ রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ