অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবসরজনিত কারণে কনস্টেবল নুরুল ইসলাম ও কনস্টেবল কামরুজ্জামান কাজল এবং বদলিজনিত কারণে কনস্টেবল অনিল কান্তি চাকমাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (৩ আগষ্ট) বিকেলে শ্রীমঙ্গল থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এই সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিদায় সংবর্ধনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এমদাদুল হক,এসআই সাইদুর রহমান, এএসআই নজরুল ইসলাম, কনস্টেবল মন্টু রঞ্জন দাশ সংবর্ধনাপ্রাপ্ত অনিল কান্তি চাকমা, নুরুল ইসলাম, কামরুজ্জামান কাজল প্রমুখ।
উপস্থিত বক্তারা তাঁদের নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী সদস্যদের মাঝে স্মারক উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায় অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো গাড়ি দিয়ে তাদেরকে পুলিশ লাইনে পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা