সিন্ধান্ত পরিবর্তন, কাল মঙ্গলবার সকাল ১০টায় খুলবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
রাঙামাটির কাপ্তাই হ্রদ এখন পানিতে টইটম্বুর। হ্রদের পানি ১০৭ মিনস সি লেভেল এর অধিক (এমএসএল) পূর্ণ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। এতে করে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে কর্ণফুলী নদী।
বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে। যা কর্ণফুলী অববাহিকায় শেষ গন্তব্য বঙ্গোপসাগরে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান জানান, 'কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আজ সোমবার বিকালে স্পিলওয়েগুলো খুলে দেওয়ার কথা থাকলেও আমরা সিদ্ধান্তে পরিবর্তন এনেছি। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় সবকটি স্পিলওয়ে খুলে দেয়া হবে।
এর আগে, রোববার (৩ আগস্ট) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র থেকে জানানো হয়েছে, হ্রদের পানির বর্তমান উচ্চতা বিপৎসীমার কাছাকাছি। হ্রদের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণের জন্য সোমবার বিকেল ৩টায় স্প্রিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে করে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে। বর্তমানে হ্রদের পানির স্রোত ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার
লাকসামে সুরক্ষা সিটি’র বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময়
বিলীনের পথের সারথি ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন