নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কীটনাশক সেফটি কিট বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ফ্ল্যাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি প্রজেক্টের আওতায় ২১টি ইউনিয়নের ১৫৩টি কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কীটনাশক সেফটি কিট বিতরণ করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজন মিয়া এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি হোসেন মোহাম্মদ শান্তি।
প্রতিটি কীটনাশক সেফটি কিটে ছিল একটি ন্যাপস্যাক স্প্রেয়ার, এক জোড়া গামবুট, এক জোড়া গ্লাভস এবং একটি মাস্ক। বক্তারা বলেন, কীটনাশক প্রয়োগের সময় নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের স্বাস্থ্য সুরক্ষা বাড়াতে এই সেফটি কিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ কৃষিচর্চার জন্য এটি একটি কার্যকর পদক্ষেপ বলে তারা মনে করেন।
তাদের আশা, এ উদ্যোগের মাধ্যমে নবীনগরের কৃষকেরা কীটনাশক ব্যবহারে আরও সচেতন হবেন এবং নিজস্ব স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে কৃষিক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত