ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে যুব লীগ নেতার বিরুদ্ধে জমি বে দখলের অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ১:৫৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে যুব লীগ নেতার বিরুদ্ধে জমি বে দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। 

সোমবার সকালে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা এলাকার বাসিন্দা মো. আবুল কালাম।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী বলেন, প্রতিপক্ষরা আওয়ামী লীগের রাজনীতি করেন। তারা প্রভাব খাটিয়ে আমাদের জমি জোর পূর্বক বে দখল করে।
এ নিয়ে একাধিকবার এলাকায় শালিসি বৈঠকের পর সর্বশেষ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গসহ ও উভয় পক্ষের উপস্থিতে বিবাদমান জমির সিমানা নির্ধাণ করে দেওয়া হয়। কিন্তু প্রতিপক্ষ ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক শষ্টি কুমার মাহাতো গংয়েরা জোর পূর্বক ওই সিমানা পিলার তুলে আমাদের নামে মিথ্যা একটি অভিযোগ দায়ের করেন।

পাশাপাশি গণমাধ্যমেও আমরা জোর পূর্বক ওই সিমানা পিলার তুলে ফেলে জমি দখলের চেষ্টা করেছি বলে বক্তব্য দেন। আমরা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে গেলে থানা পুলিশ আমাদের অভিযোগ নিবেন না বলে জানিয়ে দেন। এ ঘটনায় আমি সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। 

এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২