ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বর্জ্য নয়, মাছের আঁইশে সম্ভাবনার দ্বার খুললেন তরুণ উদ্দোক্তা ইমরান


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ১:৫৮

অদম্য ইচ্ছাশক্তি আর সৃজনশীল চিন্তার মাধ্যমে মাছের আঁইশকে রূপ দিয়েছেন সম্ভাবনার খাতে। এক সময় ভাংগারীর দোকানে  মজুরীর কাজ থেকে শুরু করে  কুচিয়া মাছের ব্যবসায় যুক্ত ছিলেন । বর্তমানে তিনি মাছের আঁইশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের মাধ্যমে গড়েছেন আয়বর্ধক এক কর্মযজ্ঞ। জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রাম মৃধা পাড়ার তরুণ  উদ্যোক্তা  ইমরান হোসেন। তিনি  পাঁচগ্রাম মৃধা পাড়ার হেলাল উদ্দিনের ছেলে। এই ব্যতিক্রমী উদ্যোগে পাশে দাঁড়িয়েছে  বেসরকারি উন্নয়ন সংস্থা এহেড সোস্যাল অর্গানাইজেশন ‘এসো’ এবং আর্থিক সহায়তা দিয়েছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ইমরান স্থানীয় হাট-বাজার থেকে মাছ প্রসেসিংয়ের পর পরিত্যক্ত আঁইশ সংগ্রহ করেন। সেগুলো পরিষ্কার করে রোদে শুকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। এই আঁইশ পরবর্তীতে রপ্তানি হয়ে পৌঁছায় বিদেশে। এতে স্থানীয় ভাবে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, তেমনি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের খাতেও যুক্ত হয়েছে নতুন সম্ভাবনা। 
‘এসো’ এর কৃষি ইউনিটের মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, মাছের আঁইশ প্রক্রিয়াজাত করে কোলাজেন, জেলাটিন ও ক্যালসিয়াম জাতীয় উপাদান তৈরি সম্ভব, যা প্রসাধনী, ঔষধ ও খাদ্যশিল্পে বহুল ব্যবহৃত। এটি বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাময় ক্ষেত্র।
কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. তৌহিদা মোহতামিম বলেন, ইমরানের মতো উদ্যোক্তারা মাছ শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তার উদ্যোগ থেকে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ