ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঢাকায় নবীনগর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ৩:১৭

নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য বোরহান উদ্দিন আহমেদ (নসু) গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২ আগস্ট) বিকেলে ঢাকার উত্তরার মৌশাইর এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান’ ঘিরে নাশকতার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের একজন নবীনগরের বোরহান উদ্দিন।

এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন “বিষয়টি শুনেছি, তবে অফিসিয়ালভাবে কিছু পাইনি।”

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বোরহান উদ্দিনের ভাতিজা মাওলানা আবদুল মতিনও। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা পরিবারের কেউ নিশ্চিত নয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ