'যারা আন্দোলন করে জেলে ছিলো, তাদেরও গায়ের জোরে জেলে পাঠানো হচ্ছে' - নাছির উদ্দিন
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অভিযোগ করেছেন যে, যারা গত সাড়ে ১৭ বছর স্বৈরাচার ও খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে এবং বারবার জেল খেটেছে, তাদেরকেই গায়ের জোরে আবার কারাগারে পাঠানো হচ্ছে। সোমবার (৪ আগস্ট) সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদকে গণতান্ত্রিক রাজনীতি চর্চা করার আহ্বান জানান এবং মুরাদনগরের মাটি ও মানুষের সাথে কথা বলার অনুরোধ জানান। নাছির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, আসিফ মাহমুদ একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন, আবার বলছেন যে রাজনৈতিক দলের সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের কাছে অনুরোধ করেন, যদি আসিফ মাহমুদকে তার মন্ত্রিসভায় রাখা হয়, তাহলে সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে।
উল্লেখ্য, গত ২৭ জুন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়কসহ ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত ২৫ মার্চ মুরাদনগর থানায় হামলা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল সিদ্দিকীর উপর হামলার অভিযোগে পুলিশ ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবের আত্মীয় ওবায়দুল সিদ্দিকী পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় নাজিম উদ্দিনসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। গত ৩১ জুলাই নাজিম উদ্দিন কারাগারে থাকা অবস্থায় তার মা মারা গেলে তিনি প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নেন। নাজিম উদ্দিন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস