ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলার ইউএনও রেজওয়ানা কবিরের বদলি


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ৪:৩৪

নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির (১৮০৯৯) বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৩১ জুলাই ২০২৫) তারিখে মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়া রেজওয়ানা কবিরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপপরিচালক (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) পদে বদলি করা হয়েছে।

আগামী ০৮ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, ইউএনও রেজওয়ানা কবির পূর্বধলায় দায়িত্ব পালনের সময় প্রশাসনিক দক্ষতা, নাগরিক সেবা, দুর্নীতিবিরোধী অভিযান এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হন।

উল্লেখ্য, ইউএনও রেজওয়ানা কবির ২০২৪ সালের (১৯ ডিসেম্বর) পূর্বধলা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। উপজেলা নির্বাহী অফিসার পদে এটি ছিল তার দ্বিতীয় কর্মস্থল।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে