বড়লেখায় বৌভাত অনুষ্ঠানে ব্যস্ত থাকাকালীন সময়ে বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার-১
মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে গত ১৩ জুলাই কানাডা প্রবাসীর বৌভাত অনুষ্ঠানে ব্যস্ত থাকাকালীন সময় দিনে দুপুরে বাড়ির পেছনের ফটক ভেঙ্গে অজ্ঞাতনামা চোরেরা ভেতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে ০২ জোড়া স্বর্ণের বালা, ০১ জোড়া কানের দুল, ০২টি স্বর্ণের চেইন, ০১টি স্বর্ণের ব্রেসলেট, নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা ও ৫০০ ইউএস ডলার সহ মোট ৯ লক্ষ ৭ হাজার ৫শ টাকার মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনায় সাথে জড়িত এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(০৩ আগস্ট) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার পুলিশের সহায়তায় বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বড়লেখা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার, খশিরবন হাতির টিলা এলাকার লিটন মিয়ার ছেলে শরীফ আহমেদ (২৪)।(বর্তমান ঠিকানা মিরধারপাড়, ১নং বাংলাবাজার ইউপি, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ)।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনায় দিনই ভুক্তভোগী শামীম আহমদ কাউছার বাদী হয়ে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১২, তারিখ-১৪/০৭/২০২৫ইং, ধারা-৪৫৪/৩৮০) দন্ডবিধি মোতাবেক। মামলার পর জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেলের সার্বিক দিক নির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সার্বিক তত্বাবধানে মামলার তদন্তকারী অফিসার এসআই রতন কুমার হালদার, এসআই দেবল চন্দ্র সরকার, এএসআই ফজলে আজিম ও অন্যান্য সদস্যদের সমন্বয়ে আসামী সনাক্ত ও মালামাল উদ্ধারের লক্ষ্যে একটি তদন্ত টিম গঠন করা হয়। উক্ত টিম বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালোচনা, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আসামীকে সনাক্ত করে রোববার(০৩ আগস্ট) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারের বাংলাবাজার এলাকায় দোয়ারাবাজার পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে বড়লেখা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
অভিযানে গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্য মতে ছিনতাই কাজে ব্যবহৃত ১ টি ইয়ামাহা কোম্পানীর এফজেড এক্স মডেলের মোটরসাইকেল এবং চুরি হওয়া টাকা থেকে নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা সোমবার দুপুরে বলেন, জিজ্ঞাসাবাদে ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার সাথে থাকা আরো দুই জন আসামীর নাম ঠিকানা প্রকাশ করে। মামলার তদন্তের স্বার্থে পলাতক আসামীদের নাম ঠিকানা গোপন রাখা হল। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কারাগারে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার