হালদা নদী থেকে ১৩.৫ কেজি ওজনের মৃত মা-মাছ উদ্ধার
দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, মিঠাপানির জোয়ার-ভাটার নদী হালদা থেকে সাড়ে ১৩ কেজি ওজনের একটি মৃত মৃগেল মা-মাছ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের হালদা অংশের শাহ মাদারী হ্যাচারি এলাকা থেকে হালদার অস্থায়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রমজান আলী মাছটি উদ্ধার করেন। মাছটির দৈর্ঘ্য ছিল ৪২ ইঞ্চি এবং প্রস্থ ১৮ ইঞ্চি।
উপজেলা অতিরিক্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পক্ষ থেকে মৃত মাছটিকে মাটি চাপা দিতে বলা হয়েছে। সেই অনুযায়ী মাছটি মাটি চাপা দেওয়া হয়।
হালদা গবেষক ড. শফিকুল ইসলাম বলেন, ২০২৫ সালের প্রথম থেকে এখন পর্যন্ত হালদা থেকে মোট ৬টি মৃত মা-মাছ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে মে মাসে ২টি কাতলা ও ১টি মৃগেল, জুন মাসে ২টি কাতলা এবং আজ ১টি মৃগেল। তিনি জানান, বর্তমানে হালদা নদী অরক্ষিত। বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, অসাধু চক্র সরাসরি জাল বা বড়শি দিয়ে মাছ মারছে, এবং অনেক শাখা খালে বিষ দিয়ে মাছ মারা হচ্ছে। এসব বন্ধ করার জন্য স্থানীয় নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের তৎপরতা বাড়ানো এবং নিয়মিত অভিযান চালানো প্রয়োজন বলে তিনি মনে করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান