ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত
ইরান দুতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মাদি আজ ৪ আগস্ট, সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের সাথে সাক্ষাৎ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে (৫৫/ বি পুরানা পল্টন) আজ সোমবার দুপুর দুইটায় অনুষ্ঠিত এই বৈঠকে ইরান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, বিনিয়োগ ও মুসলিম উম্মাহর পারস্পরিক সৌহার্দ- সম্প্রীতি নিয়ে আলোচনা হয়। এবং মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস ও ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে কৌশলগত আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইজরাইলের বিরুদ্ধে ইরানীদের সাহসী প্রতিরোধের প্রশংসা করা হয়। এবং মুসলিম উম্মাহের ঐক্যের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করা হয়। ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মুসলমানদের অঙ্গিকার পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে ইরান দুতাবাসের পক্ষে আরো উপস্থিত ছিলেন, ইরান দুতাবাসের পিআর ডিরেক্টর জনাব সাইদুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম, আন্তর্জাতিক সম্পাদক প্রফেসর ডক্টর বেলাল নুর আজিজি, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য রাজন সরকার।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ