জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন "আমার চোখে জুলাই বিপ্লব" জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়ে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা
জেলা পরিষদ, কুড়িগ্রাম, স্থানীয় সরকার বিভাগ এর বাস্তবায়নে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, নাগেশ্বরী সরকারী কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মওলা সিরাজ, মোঃ সাইফুল ইসলাম, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আজিজুল হক, নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাগেশ্বরী শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা প্রশাসক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল - কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, শহীদদের স্মরণে তরুণ সমাজের ভাবনা ও উদ্যোগকে তুলে ধরা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ ও মাদকের বিস্তার রোধে সকল এগিয়ে আসতে হবে। এবং সকল কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে এবং একই সাথে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের সচেতন ও সক্রিয় হওয়ার আহবান জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ