কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন
সাবেক কুমিল্লা -৯ নির্বাচনী এলাকা পূর্নবহাল ও নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত খসড়া তালিকা বাতিলের দাবীতে মানববন্ধন করা হয়েছে। সাবেক কুমিল্লা - ৯ নির্বাচনী এলাকা পুনরুদ্ধার বাস্তবায়ন কমিটি'র আয়োজনে সোমবার (০৪ আগষ্ট) সকাল ১১ টায় কুমিল্লা জেলা নির্বাচন অফিস আঞ্চলিক কার্যালয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা-৯ একটি ঐতিহাসিক ও পরিচিত আসন, যা দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের পরিচয়ের অংশ। নির্বাচন কমিশনের খসড়া সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে এই আসন বিভাজনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা জনগণের মতামত ও চাহিদার পরিপন্থী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের প্রস্তাবিত খসড়া সীমানা পরিবর্তন জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত। এতে স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং জনগণের ন্যায্য অধিকার খর্ব হবে।
বক্তারা অবিলম্বে কুমিল্লা-৯ আসন পূর্ণবহাল রাখা এবং নতুন খসড়া সীমানা বাতিলের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তারা হুঁশিয়ার করে বলেন, জনগণের মতামত উপেক্ষা করা হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এই সময় মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট মুহম্মদ আখতার হোসাইন, মোহাম্মদ আমান উল্লাহ আমান, ইউসুফ আলী মীর পিন্টু,ওমর ফারুক চৌধুরী,ইসমাইল মজুমদার, সোহেল মজুমদারসহ আরও অনেকে।
পরে জেলা প্রশাসক মোঃ আমিনুল কায়সার এবং কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসের প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস