লোহাগাড়া প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার, দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
এরআগে সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ ইশমামুল হকের কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় এবং সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রক্তাক্ত-২৪ গণঅভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি নির্ভীক ঘোষণা। গণঅভ্যুত্থানের ইতিহাস আমাদের চেতনাকে জাগ্রত রাখে। শহীদদের রক্তের মূল্য কখনও অস্বীকার করা যাবে না।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক কায়ছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মুজাহিদ হোসাইন সাগর, দপ্তর সম্পাদক মোকতার হোসেন, প্রচার-প্রকাশনা সম্পাদক এহতেশামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আবদুল খালেক, রায়হান সিকদার, সাত্তার সিকদার, আবুল কালাম আজাদ, আবদুল ওয়াহাব, মোছাদ্দেক হোসেন, মোহাম্মদ ইউসুফ।
এমএসএম / এমএসএম
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ