ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেল পবিপ্রবি সাংবাদিক সমিতি


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২৫ দুপুর ১:৫৫

জুলাই গণঅভ্যুত্থানে সাহসিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস)।

সোমবার (৫ আগস্ট) পবিপ্রবি ক্যাম্পাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ স্মারক তুলে দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুল লতিফ সম্মিলিতভাবে সাংবাদিক সমিতির প্রতিনিধিদের হাতে স্মারকটি তুলে দেন।

পবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষে স্মারক গ্রহণ করেন সভাপতি মারসিফুল আলম রিমন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক সফিকুল ইসলাম আকাশ ও শিক্ষানবীশ সদস্য মোফাসেরুল হক তন্ময়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে সাহসিকতা, সত্যের পক্ষে অবিচলতা এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিসরে লেখনীর মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার কারণে সাংবাদিক সমিতি এই স্বীকৃতি পাওয়ার যোগ্য।

সম্মাননা গ্রহণের পর পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন বলেন, ‘জুলাই অভ্যুত্থানের অন্যতম চালিকাশক্তি ছিল সাংবাদিকদের লেখনী। সেই সময় পবিপ্রবি সাংবাদিক সমিতি ফ্যাসিবাদী রেজিমকে চ্যালেঞ্জ করেছে, নিপীড়নের বিরুদ্ধে সাহসের সাথে কলম ধরেছে। পুলিশের নজরদারি ও গোয়েন্দা সংস্থার চাপ উপেক্ষা করে আমরা আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে হয়তো অনেক বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি ঝুলতো, এই সাংবাদিক সমিতি হয়তো বিলীন হয়ে যেতো। আজ যারা প্রশাসনের চেয়ার গুলোতে বসেছেন তারা জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে যেয়ে বসেছেন। যদি আবারো আপনারা ফ্যাসিস্ট হয়ে ওঠেন জুলাই জনতা আবারো আবু সাইদ ও মুগ্ধের মতো ফিনিক্স হয়ে সেই প্রচেস্টাকে ব্যার্থ করে দেবে’

এসময় অনুষ্ঠানে পটুয়াখালী জেলার তিনজন শহীদ পরিবারের সদস্যদেরও সম্মাননা জানানো হয়। জুলাই গণঅভ্যুত্থানে অবদানে একমাত্র সংগঠন হিসেবে পবিপ্রবি সাংবাদিক সমিতিকে সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়জুড়ে ঘটে যাওয়া ছাত্র-আন্দোলনের সময় পবিপ্রবি সাংবাদিক সমিতি তথ্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় সমিতির পক্ষ থেকে প্রকাশিত একাধিক প্রতিবেদন ও বিবৃতি জাতীয় গণমাধ্যমেও আলোড়ন তোলে।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু