নেত্রকোণায় হাওরে নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার হাওর এলাকায় ধলাই নদীতে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবিতে দুইজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
নিখোঁজ দুই শ্রমিক হচ্ছেন,জেলার পূর্বধলা উপজেলার মোঃ জিয়া (২০ ও মোঃ মারুফ (২৪)। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।
সোমবার রাত ৩টার দিকে এই নৌকাডুবির ঘটনা হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মোহনগঞ্জ ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান,সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের আদর্শনগরে যাচ্ছিল। নৌযানটি মোহনগঞ্জের হাওরের আদর্শনগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এসময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাতরে তীরে উঠে আসতে সমর্থ হন। অপর দুইজন নিখোঁজ হন। আজ সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধারতৎপরতা চালান। তবে ভারি বৃষ্টি আর নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন