নেত্রকোণায় শহীদ রমজানের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিজয় মিছিল অনুষ্ঠিত
নেত্রকোণা সদর উপজেলার নন্দীপুর চরপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে’শহীদ রমজান আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন,পুলিশ বিভাগ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহীদ রমজানের কবর জিয়ারতের পর এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এরপর নেত্রকোণা শহরের মোক্তারপাড়া ব্রীজ এলাকা থেকে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত হয় এক আলোচনা সভা।
শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক,
আলোচনা সভায় বক্তারা বলেন,রমজান আলী ছিলেন শ্রমজীবী একজন সাধারণ মানুষ,যিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করে আজ শহীদ হয়েছেন।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন,রমজান যে কারণে শহীদ হয়েছেন,জীবন বিলিয়ে দিয়েছেন,তার সেই স্পিরিটকে ধারণ করে দেশপ্রেমে সবাই যেন উজ্জীবিত হই।"
রমজানের মা বলেন,আমার ছেলের জন্যে দোয়া করি। আপনারাও দোয়া করবেন,সে যেন শহীদের মর্যাদা পায়।"
জানা যায়,চরপাড়া নন্দীপুর গ্রামের রমজান আলী পরিবারে অভাব ঘোচাতে মাত্র পাঁচ বছর আগে ঢাকায় পাড়ি জমান এবং আকিজ গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার রামপুরায় জুলাই বিপ্লব'কর্মসূচিতে ছাত্র-জনতার মিছিলে পুলিশের ছোড়া গুলিতে নিহত হন তিনি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied