জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালী
“জুলাই জাগরণ, নব উদ্যামে বিনির্মাণ” এই শ্লোগানে কুমিল্লায় পালিত হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে প্রধান মেহমানের বক্তব্য দেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাফফর হোসেন। এই সময় আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ,সেক্রেটারি নাজমুল পঞ্চায়েত।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবিরের সংগঠনিক সম্পাদক আকিব আব্দুল্লাহ, ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মনির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই জাগরণ কেবল একটি আন্দোলনের নাম নয়; এটি বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্রসমাজের দৃপ্ত শপথ। নব উদ্যামে দেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের এই সংগ্রাম চলমান থাকবে।”
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস