ভূরুঙ্গামারীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিজয় র্যালি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে একটি বিজয় র্যালি পালিত হয়েছে। ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত এক পথসভায় বক্তারা জুলাই-আগস্টের রক্তস্নাত গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এই বিজয়ের দিনে তারা ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বাস্তবায়নের শপথ গ্রহণের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জুয়েল হোসেন ও দুলাল হোসেন, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ আজাদুল আলম, সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী নিজাম উদ্দিন, সাবেক যুবদলের সভাপতি ও জয়মনিহাট ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ সরকার সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ